বুধবার, ৬ মে ২০২৬

কাপ্তাইয়ে লেকে নিখোঁজের ১৮ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে কাপ্তাই লেকে পড়ে নিখোঁজ হওয়া নুরুল আলম (৮০) লাশ ১৮ ঘণ্টা পর উদ্বার করা হয়েছে।

নিহত নুরুল আলম কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর বাঁশকেন্দ্র এলাকার বাসিন্দা বলে জানান কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টা ৫০ মিনিটে বৃদ্ধের মৃতদেহ বড়ঘোনা এলাকা সংলগ্ন কাপ্তাই লেক হতে উদ্বার করা হয়।

পারিবারিক সুত্রে জানা যায়, কাপ্তাই বাঁশকেন্দ্র এলাকায় বসবাসরত মো.নুরুল আলম(৮০) বৃহস্পতিবার দুপুরে গরুর জন্য নৌকাযোগ পাশ্ববর্তী পাহাড়ে ঘাস কাটতে যায়। বিকালের মধ্যে ওই বৃদ্ধ বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন পাহাড়ে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। খুজে তার নৌকা ও ঘাস কাটার কাঁচি পাওয়া গেলেও বৃদ্ধাকে পাওয়া যায়নি। অবশেষে ১৮ ঘণ্টা পর কাপ্তাই লেকে ভাসমান অবস্থায় শুক্রবার বৃদ্ধের মৃতদেহ পাওয়ায়।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ঘাস কেটে মাথা ঘুরে অথবা স্ট্রোক করে কাপ্তাই লেকে পানির নিচে পড়ে যাওয়ায় বৃদ্ধ আর উঠে আসতে না পাড়ায় তার মৃত্যু হয়। তাঁর পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

চকরিয়ায় পুলিশের অভিযানে ২১ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) বিকালে চকরিয়া থানা পুলিশ এক...