সোমবার, ২৭ জুলাই ২০২৬

চকরিয়ায় দিনমজুর হত্যার মূল আসামি গ্রেপ্তার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত দিনমজুর আমির হোছন হত্যাকাণ্ডের মূল আসামি আবদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে বৃহস্পতিবার ভোররাতে ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ডুলাহাজারা ইউনিয়নের পুর্ব ডুমখালী এলাকায় কুপিয়ে ও গুলি করে আমির হোসেন (৪৫)কে নৃশংসভাবে হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডুমখালী এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে হত্যাকাণ্ডের মূল আসামি আবদুর রহমানকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার হত্যা মামলার আসামিকে কোর্টের মাধ্যমে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত ২৩ মে রাত আটটার সময় মালুম ঘাট স্টেশন থেকে দিনমজুর আমির হোছনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাকরেছে সন্ত্রাসী আবদুর রহমান সহ একদল সন্ত্রাসী।

এ ঘটনায় ২৬ মে নিহত আমির হোছনের স্ত্রী ছকিনা ইয়াছমিন বাদী হয়ে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ পূর্বক আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃত আবদুর রহমান ওই মামলায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও এজাহার নামীয় দুই নাম্বার আসামি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...