বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নগরীর পানি নিষ্কাশনের সব প্রতিবন্ধকতা অপসারণে শুক্রবার থেকে চসিকের ক্র্যাশ প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর পানি নিষ্কাশনের সব প্রতিবন্ধকতা অপসারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাল শুক্রবার থেকে শুরু করতে যাচ্ছে ক্র্যাশ প্রোগ্রাম। সম্প্রতি অতিবৃষ্টিপাতে যে সকল ওয়ার্ডে জলাবদ্ধতার প্রকোপ বেশি দৃশ্যমান হয়েছে সেই স্থানকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করা হবে বলে জানান চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে স্বল্পমেয়াদী পদক্ষেপ গ্রহণের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যেই কমিটি কাজ শুরু করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলররা ওয়ার্ড পর্যায়ে পানি নিষ্কাশনের সমস্যা সমূহ চিহ্নিত করে দুই দিনের মধ্যে কমিটিকে অবহিত করবে। সে ক্ষেত্রে কাউন্সিলরগণ নিজস্ব উদ্যোগে স্কেভেটর, প্রয়োাজনীয় যন্ত্রপাতি ও জনবল নিয়ে স্ব স্ব ওয়ার্ডের নালা নর্দমা-খালের আবর্জনা দ্রুততার সাথে পরিষ্কার করার জন্য নির্দেশনা প্রদান দেয়া হয়। অন্যদিকে মেগা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে প্রকল্প বাস্তবায়নের স্বার্থে যেখানে বাঁধ ও মাটি ভরাট করা হয়েছে সেসব স্থানে বাঁধ অপসারণ এবং মাটি সরিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করারও আহ্বান জানান।

তিনি আরো বলেন, জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প বাস্তবায়নে কতটা সময় প্রয়োজন হবে তা এখন ভাবার বিষয় নয়। এখন প্রয়োজন চলমান বর্ষা মৌসুমে আর যেন জনগনকে জলাবদ্ধতার দূর্ভোগ পোহাতে না হয় সে বিষয়টি চিহ্নিত করা। এক্ষেত্রে সকল সেবাদানকারী সংস্থাকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

এই ব্যাপারে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী আজ (২৩ জুন) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের নিয়ে ওয়ার্ড পর্যায়ে জলাবদ্ধতা নিরসন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এই ঘোষণা দেন।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী প্রমুখ।

মেয়র কাউন্সিলরদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, আপনারা এলাকাবাসীর ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। এলাকার মানুষের কোন ভোগান্তি হলে সবচাইতে বেশি অপবাদ ও সমালোচনা আপনাদের দিকে ধাবিত হয়। এই অপবাদ থেকে রেহাই পাবার জন্য আপনাদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। চসিকের মেয়র হিসেবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োাজন তা করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

আরও পড়ুন

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...