সারাদেশ ব্যাপী অবৈধ মজুদদারদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা বাজার ও মাদামবিবিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল আলম।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে অত্যাধিক চাউল মজুদের দায়ে কুমিরা বাজারের আলম ষ্টোরকে ২০ ও মাদামবিবিরহাট বাজারে অবস্থিত জসিম ষ্টোরে অবৈধভাবে অত্যবশ্যকীয় চাউল মজুদের দায়ে ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন ভ্রাম্যমান আদালত।
এসময়় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল আলম জানান, সারাদেশে অবৈধভাবে পণ্য মজুদ করায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমাদের বেগ পেতে হচ্ছে। এরই অংশ হিসেবে সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে ঘটনার সত্যতা পাওয়ায় ভবিষ্যতে অবৈধভাবে মজুদ করবেন না মর্মে সতর্ক করে অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামছুন্নাহার স্বর্ণা ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি দল।
