রবিবার, ৯ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে প্রাইভেট কারে মদ পাচারকালে যুবক আটক

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাইয়ে অভিযানে চালিয়ে প্রাইভেট কারে করে মদ পাচার কালে সোহাগ আলী (২৪)নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কাপ্তাই – চট্টগ্রাম সড়কের নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন শৈলজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর হলেও বর্তমানে সে চট্টগ্রাম জেলাধীন চাঁদগাও হামিদচর এলাকায় বসবাস করে আসছিলো।

কাপ্তাই থানা সূত্রে জানা যায়, থানার ওসি মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে এসআই ফারুক আহমেদ, এএসআই সাখাওয়াত হোসেন, এএসআই লিমন মিয়া, এএসআই সেলিম সিরাজ মজুমদার সহ সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে কাপ্তাই থানাধীন শৈলজা এলাকা হতে ৮৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ সোহাগ আলীকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি  জব্দ করা হয়েছে। যার নম্বর চট্টমেট্রো ভ ০২-০৭২৩।

এদিকে বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন জানান, বুধবার আসামীর বিরুদ্ধে কাপ্তাই থানায়  ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  সকালে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...