রবিবার, ২৬ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে আশ্রয় কেন্দ্রে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নে অতিবর্ষনে ক্ষতিগ্রস্থ ৩০ টি পরিবারের ১শত ৪৭ জন সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার ( ২১ জুন) কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন অটল ছাপ্পান্ন এর উদ্যোগে দূর্যোগ কবলিত পরিবারবর্গের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

এইসময় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত ৩০ টি পরিবারের মাঝে প্রত্যেককে একটি করে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, চিনি, ডাল, সয়াবিন তেল ও লবন।

জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ শামসুল আরেফীন খান উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

এইসময় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ সহ জোনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইসময় ভারপ্রাপ্ত জোন কমান্ডার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সদস্যদের সাথে মতবিনিময় করেন। পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী পরিবারের সদস্যরা জোন কমান্ডারের নিকট তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং স্থায়ীভাবে সমতলে পূর্নবাসন করার জন্য অনুরোধ জানান। পরে এই ব্যাপারে ভারপ্রাপ্ত জোন কমান্ডার যথাযথ কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...