বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নাপিত্তাছড়া ঝরনায় নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনায় গিয়ে নিখোঁজ পর্যটক তৌফিক আহম্মদ তারেকের (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মোট তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হলো।

আজ মঙ্গলবার (২১ জুন) বেলা ১১টার দিকে খৈয়াছড়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (২০ জুন) নাপিত্তাছড়া ঝরনার খালের মসজিদিয়া এলাকা থেকে তারকের বড় ভাই মাসুদ আহম্মদ তানভীরের (২৬) মরদেহ উদ্ধার করা হয়। তার আগেরদিন (রোববার) ওই ঝরনা থেকে ইশতিয়াকুর রহমান প্রান্ত (২২) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

তিনি বলেন, নাপিত্তাছড়া ঝরনার চার কিলোমিটার দূরের ছাগলখাইয়া এলাকা থেকে বেলা ১১টার দিকে তারেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, তিন পর্যটক রোববার চট্টগ্রাম নগরী থেকে নাপিত্তাছড়া ঝরনায় এসেছিলেন। ধারণা করছি পা পিছলে পড়ে তাদের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানা যায়, নিহত ইশতিয়াকুর রহমান প্রান্ত চট্টগ্রাম ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। আর মাসুদ আহম্মেদ তানভীর ইউএসটিসি চট্টগ্রাম স্নাতকের ছাত্র।

আর তার ছোট ভাই তৌফিক আহম্মেদ তারেক চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। এই দুইজন চট্টগ্রাম হালিশহর বি ব্লকের মো. শাহাবুদ্দিনের ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...