বুধবার, ২৯ জুলাই ২০২৬

বৃষ্টির দিনে যেভাবে সময় কাটাবেন

নিউজ ডেস্ক:

সকাল থেকেই রিমঝিম বৃষ্টি। কাজের চাপের মধ্যেই মনে একটা রোমান্টিক অনুভূতি সবাইকে নাড়া দেয়। আর যদি একটু ফুরসত মেলে, তাহলে বৃষ্টিবিলাসে গা ভাসাতে মন চায়! বৃষ্টির দিনে ঘরে থেকেও যেভাবে দুর্দান্ত সময় কাটতে পারেন—

জমিয়ে আড্ডা

বৃষ্টির দিনে সামাজিক যোগাযোগের মাধ্যম ও যন্ত্রগুলোর ছুটি দিন। বৃষ্টি আপনার পুরো দিন আর পরিকল্পনা নষ্ট করেছে—এ কথা ভুলে যান। প্রিয় মানুষটার সঙ্গে নিয়ে দাবা, লুডু, তাস বা যেকোনো খেলা খেলতে পারেন। যোগ দিতে পারেন পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও। হালকা নাশতা হিসেবে চিড়া-মুড়ি, পপকর্ন, স্যুপ, পাকোড়া, খিচুড়ি হলে তো কথাই নেই।

জম্পেশ রান্না

বৃষ্টির দিনে কী করবেন, বুঝতে পারছেন না? অনেকেই আছেন—রান্নাঘরে হয়তো কোনো দিন ঢুঁ মেরেও দেখেন না। বৃষ্টির দিনে রান্নাঘরে চলে যেতে পারেন। নিজে রান্না করুন। মজার কিছু রান্না করে ফেলুন। অন্তত দুজন মিলে চা-কফি তৈরি করে একসঙ্গে বসে বৃষ্টি দেখতে দেখতে মধুর সময় কাটাতে পারবেন।

বই পড়ার আসর

বৃষ্টির দিন গল্পের বই পড়ে দারুণ সময় কাটাতে পারেন। আরামদায়ক কোনো স্থানে বসে যদি গল্পের বই পড়তে পারেন, তাহলে দারুণ এক সময় কাটবে। একটু ভালো লাগার স্পর্শ নিশ্চয়ই রোমান্টিক অনুভূতি বাড়িয়ে দেবে। একসময় রিমঝিম বৃষ্টির শব্দ, বই পড়ার মানসিক প্রশান্তিতে ঘুমিয়ে পড়তে পারেন। বৃষ্টির দিনে বাড়তি একটু ঘুম, মন্দ কী!

গল্পের ভুবনে

সারা সপ্তাহ, সারা মাস হয়তো দুজনই ব্যস্ত থাকতে পারেন। অনেক কথা জমে থাকতে পারে, যা বলি বলি করে হয়তো বলা হয়ে ওঠে না। বৃষ্টির দিনটি হতে পারে সেই না-বলা কথা বলে ওঠার অবসর। কোনো তাড়া নেই, নেই কোনো ব্যস্ততা। ঠান্ডা দিনে প্রিয়জনের উষ্ণ সান্নিধ্যে দুজন দুজনের মনের দুয়ার খুলে দিতে পারেন। যে সমস্যাগুলো বা মানসিক বাধাগুলো দুজনকে দূরে রেখেছিল সবই বৃষ্টির পানির মতো ঝরে যেতে দেখবেন। নিজের মধ্যে প্রশান্তি পাবেন।

মুভি থিয়েটার

বাইরে চলুক বৃষ্টি। ঘর থাকুক আধো আলোতে। চালিয়ে দিন রোমান্টিক কোনো মুভি। পছন্দের মুভিটি নিশ্চয়ই দুজনের ভালো লাগা বাড়িয়ে দেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...