বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বিশ্বে কমেছে করোনা আক্রান্ত ও মৃত্যু

চট্টগ্রাম নিউজ ডটকম

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৯৬৫ জন।

সোমবার (২০ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে গতকাল (রোববার) ৭০৬ জনের মৃত্যু এবং ৩ লাখ ৬৩ হাজার ২১৬ জন আক্রান্ত হয়েছিলেন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার ৩৭০ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৪০ হাজার ৬৬৮ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে তাইওয়ানে। এই সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ১৭২ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৬৩৬ জন।

এ ছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩২ লাখ ৯৫ হাজার ৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ২২১ জনের।

এ ছাড়া রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪৭৭ জন। উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩২০ জন এবং মারা গেছেন ৭৩ জন।

ব্রাজিলে মারা গেছেন ৪৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৯১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯২৮ জন এবং মারা গেছেন ৩০ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৪২ জন এবং মারা গেছেন ৩৯ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫২৬ জন এবং মারা গেছেন ১৮ জন।

জাপানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৪৭ জন এবং মারা গেছেন ২০ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১২৩ জন এবং মারা গেছেন ৪২ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ২২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ২৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...