বুধবার, ১২ আগস্ট ২০২৬

চন্দনাইশে বাবার সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা

আবু তালেব আনচারী, চন্দনাইশ প্রতিনিধি।

চট্টগ্রামের চন্দনাইশে বাবার সাথে মোবাইল নিয়ে অভিমান করে ঝর্ণা (১৮) নামের এক যুবতী আত্মহত্যা করেছে।

আজ রবিবার (১৯ জুন) উপজেলার দোহাজারী পৌরসভার ৮ নং ওয়ার্ড মাষ্টার ঘোনা মোস্তাফা সওদাগরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, ঘটনার দিন রবিবার সকাল ৮ ঘটিকায় ঝর্ণা (১৮) ঘুম থেকে উঠে বিছানায় মোবাইল খুজে না পেয়ে তার বাবা মোস্তাফা সওদাগরকে মোবাইলের কথা জিজ্ঞাসা করে।

তার বাবা মোস্তাফা সওদাগর তার মোবাইল হারিয়ে যাওয়ায় ঝর্ণার মোবাইল নিয়ে বিভিন্ন জনের সাথে প্রয়োজনীয় কথা-বার্তা বলছে জানাই।

এতে ঝর্ণা ক্ষিপ্ত হয়ে বাবার সাথে ঝগড়া করে। পরে ঝর্নার বাবা বাড়ি থেকে বাইরে চলে গেলে মা পুকুরে পানি আনতে যায় এ সময় ক্ষোভে-রাগে বাবার সাথে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে ভিমের সাথে গলার ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।

এসময় ঝর্ণার মা বাড়িতে এসে দরজা ধাক্কা দিয়ে দরজা খুলে মেয়ের এ অবস্থা দেখে শোর চিৎকার করলে পাশ্ববর্তীরা দৌড়ে এসে ঝর্ণাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দোহাজারী হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঝর্ণা (১৮) উপজেলার দোহাজারীর পৌরসভাস্থ ৮ নং ওয়ার্ডের মোস্তফা সওদাগরের কন্যা বলে জানা যায়।

এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...