বুধবার, ১২ আগস্ট ২০২৬

বন্যার্তদের নিয়ে বিএনপি অপরাজনীতি করছে: সেতুমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বন্যার্তদের নিয়ে বিএনপি অপরাজনীতি শুরু করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ যখন প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত, ঠিক এ সময়েই মির্জা ফখরুলের হীন রাজনৈতিক আচরণ অত্যন্ত দুঃখজনক। বিএনপির আচরণ খুব অমানবিক।’

তিনি বলেন, ‘অতীতে কোনো দুর্যোগ মোকাবিলায় বিএনপির পক্ষ থেকে কোন ধরনের প্রচেষ্টা ও উদ্যোগ জনগণ দেখেনি। শুধু বিএনপি নেতারা লিপ সার্ভিসের মাধ্যমে মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে মিথ্যাচারের রাজনীতি করেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘বৃহত্তর সিলেট অঞ্চলের সৃষ্ট বন্যার কারণে মানুষের জানমাল রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ডসহ স্থানীয় প্রশাসন মানুষের কষ্ট লাঘবে সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে।

মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যার্তদের জন্য ৬০০ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সেখানে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

যেকোনো প্রয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী টোল ফ্রি নম্বর চালু করেছে। বানভাসি মানুষের স্বাস্থ্য সেবায় ইমার্জেন্সি কন্ট্রোল রুম চালু করেছে স্বাস্থ্য অধিদফতর। পাশাপাশি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে মনিটরিং টিম ও মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

সরকারের উদ্ধার ও ত্রাণ তৎপরতার পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার, পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের পাশাপাশি রান্না করা খাবারও বিতরণ করছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ।

তিনি বলেন, বন্যার পানি দ্রুত নামিয়ে যাতে মানুষের কষ্ট লাঘব করা যায় সেদিকেও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। কোনো রাস্তার কারণে পানি নামতে বাধা পেলে ইতোমধ্যে প্রধানমন্ত্রী সেই রাস্তা কেটে ফেলার নির্দেশ প্রদান করেছেন। বন্যার পানি নেমে গেলে এই তৎপরতা আরও জোরদার করা হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্যোগপূর্ণ এই সময়ে দেশের সকল মানুষের উচিত দুর্যোগ কবলিত মানুষের পাশে থাকা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বন্যার্তদের নিয়ে বিএনপি অপরাজনীতি শুরু করছে। দুর্গত মানুষকে নিয়ে পরিহাস করছে। সিলেটের বন্যা কোনো মানবসৃষ্ট দুর্যোগ নয়, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার অতীতের যে কোন সরকারের চেয়ে সফলতা অর্জন করেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সফলতা বিশ্বসভায় প্রশংসিত হয়েছে।

দুর্যোগকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ থেকে বিরত থাকতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি আশা করবো, বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছি অন্তত এই দুর্যোগকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা থেকে বিরত থাকুন। জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন ধরনের মিথ্যাচার ও অপপ্রচার পরিত্যাগ করুন। দুর্যোগের সময় দুর্গতদের পাশে দাঁড়াবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...