বুধবার, ১২ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় বাসচাপায় পুলিশ সদস্য নিহত, চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানের ডাবুয়া জগন্নাথহাট বাজার থেকে লোহাগাড়ার চুনতি এলাকায় বাসচাপায় মারুফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় চালক সুজন দে’কে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১৯ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, চট্টগ্রামের লোহাগাড়ায় শুক্রবার (১৭ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসচাপায় মারুফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবল নিহত হন। ঘটনার পরপরই বাসের হেলপার সাজ্জাদ হোসেনকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এই ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল মারুফের মা চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, ঘটনার পর থেকেই সুজন দে আত্মগোপনে চলে যান। আজ গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে সুজন দেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের লোহাগড়ার চুনতি এলাকায় বাসচাপায় মারুফুল ইসলাম নামের ওই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়।

নিহত মারুফুল ইসলাম কক্সবাজার জেলার উত্তর হারবাংয়ের বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...