বুধবার, ১২ আগস্ট ২০২৬

বরকলে ভোটার হালনাগাদ শুরু ২ জুলাই, চলবে ২৭ জুলাই পর্যন্ত

নিহার বিন্দু চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি।

রাঙ্গামাটির বরকল উপজেলায় আগামী ২ জুলাই শনিবার থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হচ্ছে, চলবে ২৭ জুলাই বুধবার পর্যন্ত।

বরকল উপজেলার ৫ টি ইউনিয়নে (সুবলং, বরকল, আইমাছড়া, ভূষণছড়া, বড় হরিণা) প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকরা তথ্য সংগ্রহের করবেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসের সাঁট-মুদ্রাক্ষরিক ত্রিনয়ণ চাকমা।

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী উপলক্ষে মঙ্গলবার (২১ জুন) সকালে বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীতে যারা কাজ করেছেন এবারেও তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে। যারা ইতিমধ্যে অন্যত্র বদলী হয়েছেন তাদেরকে বাতিল করা হয়েছে।

বরকল উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, যাদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি কিংবা তার পূর্বে যাদের জন্ম এবং যারা ইতিপূর্বে ভোটার নিবন্ধন করেননি কেবল মাত্র তারাই ভোটার হতে পারবেন।

বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে হালনাগাদে। নতুন ভোটার নিবন্ধন এর ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদি- অনলাইন বাংলা জন্ম নিবন্ধন, অনলাইন ইংরেজি জন্মনিবন্ধন (শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির নিচে হলে), শিক্ষাগত যোগ্যতার সনদ, রঙিন ছবিযুক্ত চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব/জাতীয়তা সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি, (ভাই/বোন/চাচা/ফুফু) আপন ৩ জনের জাতীয় পরিচয়পত্রের কপি, জমির দলিল/খতিয়ান/জমাবন্দি. বায়না নামা. বাজার ফান্ডের খাজনা কপি (স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আবশ্যক), বিবাহিতদের ক্ষেত্রে স্বামী/স্ত্রী পরিচয়পত্র (আবশ্যক), প্রবাসী ভোটারদের ক্ষেত্রে পাসপোর্ট (আবশ্যক), ভূমি অফিস কর্তৃক প্রত্যয়নপত্র (ভূমির দলিল ও ভূমিহীন), রোহিঙ্গা নয় মর্মে চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র।

উপজেলা নির্বাচন অফিস সূত্র আরও জানায়, ভাই/বোন/চাচা/ফুফু না থাকলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র (নির্ধারিত অফিসিয়াল প্যাডে স্মারক নম্বর উল্লেখ পূর্বক)।

স্থায়ী ঠিকানার দলিলাদি না থাকলে হেডম্যান কর্তৃক স্থায়ী ঠিকানার স্বাপেক্ষে প্রত্যয়নপত্র (নির্ধারিত অফিসিয়াল প্যাডে স্মারক নম্বর উল্লেখ পূর্বক)।

ভোটার তালিকা হতে মৃত ব্যক্তির তথ্য বাতিল করতে অবশ্যই মৃত ব্যক্তির অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ বা চেয়ারম্যান/হেডম্যান কর্তৃক নির্ধারিত অফিসিয়াল প্যাডে স্মারক নম্বর উল্লেখ করে প্রত্যয়নপত্র।

এছাড়া ভোটার তালিকা হালনাগাদে একাধিক বার ভোটার হওয়া এবং ভূল অথবা মিথ্যা তথ্য প্রদান করা দন্ডণীয় অপরাধ বলে উল্লেখ করা হয়।

এক্ষেত্রে নিবন্ধন কেন্দ্রে নাগরিকের তথ্য কম্পোজ ও প্রুফের পর তার একটি প্রিন্ট দেওয়া হবে। নাগরিক সেই তথ্য যাচাই ও সই দিয়ে ডাটা অ্যান্ট্রি অপারেটরের কাছে জমা দেবেন। নাগরিকের অন্যান্য দলিলাদির সঙ্গে এই ডকুমেন্টও ডাটাবেজে সংরক্ষণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...