বুধবার, ১২ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে মাশফি হত্যা, আসামী দুই মাদ্রাসা ছাত্র: পিবিআই

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে আল্লামা অছিউর রহমান হেফজখানা ও এতিমখানার নাজেরা বিভাগের ছাত্র ইফতেখার মালেকুল মাশফি (৭) হত্যাকাণ্ডের রহস্য প্রায় সাড়ে ৩ মাস পর উদঘাটিত হয়েছে।

একই মাদ্রাসার ১৫ বছর বয়সী হেফজ বিভাগের দুই ছাত্রই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পিবিআই।

আজ রোববার (১৯ জুন) সকালে পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও কম্বল উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে উপস্থিত পিবিআই কর্মকর্তা নাজমুল আহসান বলেন, আমাদের কাছে তদন্তভার অর্পণ হওয়ার পর সার্বিক দিক বিবেচনায় নিয়ে আমরা তদন্ত কার্যক্রম চালায়।

এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্যপ্রযুক্তি ও পিবিআইয়ের নিজস্ব পন্থায় আমরা দুইজন মাদ্রাসা ছাত্র শনাক্ত করি। তারা ছিল ১৫ বছর বয়সী দুই শিশু। তারা ঘটনার প্রত্যক্ষ বিবরণ দেয়।

তাদের জবাববন্দির আলোকে আমরা ঘটনার সঙ্গে জড়িত দুই শিশুকে গ্রেপ্তার করি। তাদের দেওয়া তথ্য মতে-আমরা ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, কম্বল ও আনুসঙ্গিক আলামত উদ্ধার করি।

তিনি বলেন, ভিকটিমের বয়স ছিল ৭ বছর আর ঘটনায় জড়িতরা ছিল ১৫ বছরের। ভিকটিমের সঙ্গে ঘটনায় জড়িত দুইজনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। বিশেষ করে খাবার পরিবেশন, খাবার গ্রহণ, অন্যান্য জীবন প্রণালি সংক্রান্ত ব্যক্তিগত বিরোধ ছিল। সে বিরোধের জেরে মাশফিকে হত্যা করা হয়।

উল্লেখ্য, গত ৫ মার্চ চরণদ্বীপ আল্লামা অছিউর রহমান হেফজখানা ও এতিমখানার নাজেরা বিভাগের ছাত্র ইফতেখার মালেকুল মাশফিকে জবাই করে হত্যা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...