বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বাঙালি জাতির আরেকটি বিজয় উৎসব হবে ২৫ জুন: আমু

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় উৎসবের পর বাঙালি জাতির জীবনে আরেকটি বিজয় উৎসব হবে আগামী ২৫ জুন। একটি দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরেকটি বিজয় তার সুযোগ্য উত্তরসূরীর নেতৃত্বে।

বিশ্ব ব্যাংককে ফিরিয়ে দিয়ে, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ব্যর্থ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্যে দিয়ে শেখ হাসিনা আজ প্রমাণ করেছেন যে, বাঙালি জাতি যা ইচ্ছে করে তা করতে পারে।

আজ শনিবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ১৪ দলের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, যারা দেশের মধ্যে থেকে দেশের উন্নয়নের বিরোধিতা করে, পদ্মা সেতুর বিরোধিতা করে তারা হলো জাতীয় কুলাঙ্গার। এরাই হলো স্বাধীনতার পরাজিত শত্রু।

আমির হোসেন আমু বলেন, যখন পদ্মা সেতু উদ্ধোধন করার প্রস্তুতি চলছে তখনই বিএনপির নেতারা বক্তব্য দিয়েছে ৭৫’র হাতিয়ার গর্জে ওঠুক আরেক বার। তাদের এই বক্তব্যে প্রমাণিত হয় যে ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত।

তিনি বলেন, শেখ হাসিনা মৃত্যুকে আলিঙ্গন করে জীবন বাজি রেখে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের সেবা দেয়ার জন্য মহান সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছেন। শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশের এতো উন্নয়ন অগ্রগতি সম্ভব হয়েছে। যাদের এই উন্নয়ন অগ্রগতি সহ্য হয় না তারাই দেশ বিরোধী ষড়যন্ত্রকারী। যতোই ষড়যন্ত্র করুক দেশ বিরোধীদের কোনো ষড়যন্ত্র সফল হবে না।

আমির হোসেন বলেন, ৭১ সালে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী ও হায়নাদের পরাজিত করে যে জাতি স্বাধীনতা অর্জন করেছে সেই জাতির কাছে কোনো ষড়যন্ত্রকারীই সফল হবে না।

তিনি বলেন, করোনার মধ্যেও সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন শেখ হাসিনা।

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন বলেন, কে কি বললো তা নিয়ে শেখ হাসিনা ভাবেন না। শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নয় তিনি বিশ্বনেতা। দেশে বিদেশে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু পারেনি। কারণ আওয়ামী লীগ কখনো বিদেশি শক্তির উপর ভরে করে চলে না,আওয়ামী লীগের শক্তি হলো বাংলাদেশের জনগণ। তাই আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবেন ইনশাল্লাহ।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের ঢাকা মহানগর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম-এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড কামরুল ইসলাম এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরিকত, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফিসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতুসহ সকল উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বক্তারা বলেন, কোনো ষড়যন্ত্র এর ধারাবাহিকতা বন্ধ করতে পারবে না। জোটবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

এ সভায় ১৪ দলের নেতারা বলেন পদ্মা সেতু নির্মাণে বাধা দেয়ার সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, আবারো আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি ও জামায়াত। যে কোনো পরিস্থিতি সরকারের সাথে ১৪ দল ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে বলেও ঘোষণা দেন জোট নেতারা।

সমাবেশ শেষে অসীম সাহসীকতায় পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করে ১৪ দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...