বুধবার, ১২ আগস্ট ২০২৬

চসিক মেয়রের বাড়িতে হাঁটু পানি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলের সঙ্গে পানি উঠেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বহদ্দারহাটের বাড়িতে। এমনকি মেয়রের ঘরেও পানি উঠেছে।

আজ শনিবার (১৮ জুন) বিকেল পর্যন্তও মেয়রের বাড়ি থেকে পানি নামেনি।

এই বিষয়ে চট্টগ্রামের সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, আমি ঢাকায় যাচ্ছি। শনিবার বেলা তিনটায় বাড়ি থেকে বের হয়েছি তখনও আমার বাড়িতে পানি ছিল।

জলাবদ্ধতার বিষয়ে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে কাজ চলছে, তা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত নগরবাসীকে এ ভোগান্তি পোহাতে হবে।

তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার ভোগান্তি এ বছরও থাকবে সেটি আগেই বলেছি। আগে চট্টগ্রাম নগরীর বাকলিয়া, হালিশহরসহ বিভিন্ন এলাকায় প্রচুর জলাধার ছিল। এখন সেগুলো নেই। এগুলো ভরাট হয়ে গেছে। বৃষ্টি হলে পানিগুলো যাবে কোথায়?

মেয়র বলেন, নগরীর পানি গিয়ে নদীতে পড়ে, সেই নদীর নাব্য কমে গেছে। নদীর জোয়ারের পানিও নগরীতে উঠছে। আগ্রাবাদেও জোয়ারের পানি উঠে। জলাধারের ব্যবস্থা করতে হবে।

মেয়র বলেন, জলাবদ্ধতা থেকে নগরীকে মুক্ত রাখার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে যেসব খাল-নালা আছে তা নিয়মিত পরিষ্কার করছি। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি। নগরীর খাল নালাগুলোকে পরিষ্কার রাখতেই হবে।

মেয়র বলেন, চট্টগ্রাম নগরীর ২১টি খাল বেদখল হয়ে আছে, সংস্কারের অভাবে পড়ে আছে। সেগুলোকে সংস্কার করতে হবে। চট্টগ্রাম নগরীতে ৫৭টি খাল। এর মধ্যে ৩৬টি খালের সংস্কারকাজ চলছে। আর বাকি ২১টি খাল তো অনেক প্রভাবশালী দখল করে রেখেছেন। এগুলোকে পুনঃখনন ও সংস্কার করে মোটামুটি একটা পর্যায়ে আনা গেলে জলাবদ্ধতা কিছুটা হলেও কমে যাবে।

এদিকে আবহাওয়া অফিস শনিবার বেলা ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৭২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

শুক্রবার রাত ৯টার পরে ভারী বৃষ্টিতে চট্টগ্রামের চকবাজার, বাদুরতলা, দুই নম্বর গেট, বাকলিয়া, কাতালগঞ্জ, আগ্রাবাদ সিডিএ ও ষোলশহরসহ নগরীর নিম্নাঞ্চল তলিয়ে যায়।

নগরীর নিচু এলাকার অনেক বাসা-বাড়ির পার্কিং ও নিচতলায় বৃষ্টির পানি ঢুকে গিয়েছিল। অবশ্য শনিবার সকালের পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় পানি নেমে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...