বুধবার, ২৯ জুলাই ২০২৬

কর্ণফুলীতে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে ছুরিকাঘাতে খুন: ৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

চটগ্রামের কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ রমজান আলী খুনের ঘটনায় শহিদুল ইসলামকে প্রধান আসামি করে সিএমপির কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

শুক্রবার (১৭ জুন) বিকেল তিনটায় পরিবারের পক্ষে এ মামলা দায়ের করেন নিহত রমজানের ভাই মোঃ আলমগীর।

মামলার বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দুলাল মাহমুদ।

মামলার আসামিরা হলেন-চরপাথরঘাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ ইছানগর গ্রামের শফি আলমের ছেলে শহিদুল ইসলাম (১৯),তার বড় ভাই মোঃ রাশেদ (২৮), খোরশেদ আলম (৩০), মরহুম হোসেনের ছেলে আবুল কালাম (৩২), মোঃ সেলিমের ছেলে জাহাঙ্গীর আলম পারভেজ (১৮), বশির উল্লাহর ছেলে আরিফুল ইসলাম দুখু (১৯) ও মোঃ জামালের ছেলে বিজয় (২০) এবং অজ্ঞাত আরো ২/৩ জন।

মামলার বাদি মোঃ আলমগীর বলেন, আমার ভাইয়ের হত্যার বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছি। তাতে ৭ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে কয়েকজনকে।

ওসি দুলাল মাহমুদ বলেন, রমজান খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ মামলার দায়িত্বভার পেয়েছেন কর্ণফুলী থানার এসআই মোঃ রাজ্জাকুল ইসলঅম রুবেল।

জানা যায়, স্থানীয় এক মেম্বারকে ভোট দেওয়া নেওয়া নিয়ে তর্কাতর্কির জের ধরে রমজানকে ধাওয়া দিয়ে ছুরিকাঘাত করেন উল্লেখিত আসামিরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় ইছানগর গ্রামের ভাসুর গোষ্ঠী এলাকায় নিহত হন রমজান আলী (৩৯)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...