মঙ্গলবার, ৫ মে ২০২৬

এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে সিএমপির নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ

আগামী রবিবার (১৯ জুন) থেকে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (১৬ জুন) বিধিনিষেধ তুলে ধরে গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছে সিএমপি।

নিষেধাজ্ঞায় কেন্দ্রের ২০০ গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে এবং পরীক্ষা শেষের পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর প্রভৃতি বহন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে উচ্চস্বরে চিৎকার, হইচই, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পীকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন নিষেধ করা হয়েছে। এসময় কেন্দ্রে বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিবর্গের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

তবে পরীক্ষার কাজে সংশ্লিষ্ট ও নিরাপত্তা কাজে নিয়োজিত ব্যক্তি এবং সরকারি দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারী এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। বিবৃতিতে ১৯৭৮ সালের চট্টগ্রাম মেট্রোপলিটন অধ্যাদেশের ২৯, ৩০ ও ৩৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সিএমপি কমিশনার সালেম মোহাম্মদ তানভীর এই নিষেধাজ্ঞা জারি করেছেন বলে জানানো হয়েছে বিবৃতিতে।

এদিকে এবার নগরের ৩৯ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অনুষ্ঠিত হবে। এর মধ্যে কেন্দ্রগুলো হলো— কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, রেলওয়ে পাবলিক হাই স্কুল পলোগ্রাউন্ড, টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়, গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়, মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়কা কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ, মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউশন, ওয়াজেদীয়া উচ্চ বিদ্যালয়, অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সেনানিবাস উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ,চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, শেরশাহ কলোনী ডাঃ মাজহারুল হক হাই স্কুল, অপর্নাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, আগ্রাবাদ সরকারী কলোনী উচ্চ বিদ্যালয়, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজ, ওয়ারলেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়, নৌ-বাহিনী উচ্চ বিদ্যালয় ও কলেজ সেইলার্স কলোনী বন্দর,পতেঙ্গা উচ্চ বিদ্যালয়, চান্দগাঁও এনএমসি উচ্চ বিদ্যালয়,সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দিলওয়ারা জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এএল খান উচ্চ বিদ্যালয় ,বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়, পিএইচ আমিন একাডেমী, কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয়, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়।

এছাড়া নগরের ৩ টি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে কেন্দ্রগুলো হলো— বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। দাখিলের ছয়টি কেন্দ্র হলো— ছোবহানিয়া আলীয়া মাদ্রাসা, আছাদগঞ্জ রোড, দারুল উলুম কামিল মাদ্রাসা, নেছারিয়া কালিম মাদ্রাসা, পাহাড়তলী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা,ওয়াজেদীয়া আলিয়া মাদ্রাসা ও আহসানুল উলুম গাউছিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দামপাড়ায় চা খাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মারামারি, এসআইসহ আহত ৩

চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইনস গেট এলাকায় তুুচ্ছ...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

আরও পড়ুন

দামপাড়ায় চা খাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মারামারি, এসআইসহ আহত ৩

চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইনস গেট এলাকায় তুুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় পুলিশসহ তিনজন আহত হয়েছে।সোমবার ৪ মে রাত ৮টার দিকে দামপাড়া...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ মে) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সম্মেলন কক্ষ ‘স্বাধীনতা’য় অনুষ্ঠিত...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন।সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী...