বুধবার, ২৯ জুলাই ২০২৬

ফটিকছড়ির ভূজপুরে নৌকার ভরাডুবি চেয়ারম্যান হলেন বিএনপির শিপন

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউপি নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শাহজাহান চৌধুরী শিপন।

বুধবার(১৫ জুন) রাতে উপজেলা ফলাফল কেন্দ্র থেকে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন নির্বাচন রির্টানিং অফিসার দেবাশীষ দাস।

ভোটের ফলাফলে আনারস প্রতীকের শাহজাহান চৌধুরী শিপন পেয়েছে ৯ হাজার ৭ শত ৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আ.লীগের দলীয় প্রার্থী ইব্রাহীম তালুকদার পেয়েছে ৪ হাজার ৫ শত ৪১ ভোট। এছাড়া অটোরিক্সা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দীন মুন্সি ১ হাজার ৭৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছে।

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ফটিকছড়িতে প্রথম বারের মতো ইলেকট্রকি ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে।

নির্বাচন অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, ভূজপুর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীসহ মোট চেয়ারম্যান প্রার্থী ৩ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ এবং সাধারণ সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...