বুধবার, ১২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ইউপি নির্বাচনে ভোটারদের লম্বা লাইন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীর ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এছাড়াও আনেয়ারা পরৈকোড়া, পটিয়ার ছনহারা, কর্ণফুলীর চর পাথরঘাটা, ফটিকছড়ির ভুজপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আজ বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সকাল থেকে বাঁশখালীর প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে।

কাথরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব কাথরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছুনয়া হাজী কালামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। কর্ণফুলীর চর পাথরঘাটা আজীম হাকিম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও ভোটারদের লম্বা লাইন।

তবে আনোয়ারা পরৈকোড়া ইউনিয়নের উপনির্বাচনে ওষাখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম।

১নং পুকুরিয়া ইউনিয়নের নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটার ওয়াসিম মোহাম্মদ বলেন, ভোট দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে চলে আসছি। সকাল সকাল কেন্দ্রে চলে আসছি যাতে লাইন ধরতে না হয়। কিন্তু এরপরেও লম্বা লাইনের পেছনে পড়ে গেলাম। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।

প্রথমবারের ভোট দিয়েছেন আবিদুল হক নামের একজন। তিনি বলেন, জীবনের প্রথম ভোটটা দিলাম ইভিএমে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভোট দিতে পারছি। কম সময়েই আমার ভোট দিলাম।

ছনুয়া ছেলবল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ৮৬ বছর বয়সী সেরুফ উল্লাহ। তিনি বলেন, জীবনে এই প্রথমবার ইভিএমে ভোট দিয়েছি। ইভিএমে ভোট দিতে পেরে ভালো লেগেছে। কোনো ঝামেলা ছাড়াই ইভিএমে ভোট দিয়েছেন বলে জানান তিনি।

তবে বাঁশখালীর সরল ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড থেকে আনারস প্রতীকের প্রার্থী সালাউদ্দিন কাদেরের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠেছে। সালাউদ্দিন কাদের বলেন, ১ ও ২নং ওয়ার্ডে নৌকার প্রার্থীর লোকজন আমার এজেন্টদের বের করে দিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাঁশখালী উপজেলায় ১৩ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৭৫, সংরক্ষিত নারী ১৫৪, সাধারণ সদস্য ৫৪৭ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২৭টি ভোট কেন্দ্রে ২ লাখ ৭৪ হাজার ৯৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন, বাঁশখালীতে শতভাগ সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বিজিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...