মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কর্ণফুলীতে ট্রাক ভর্তি চোরাই পামওয়েল উদ্ধার, আটক ৫

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে ১৪ হাজার ১২০ লিটার চোরাই পামওয়েলসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব-৭

বৃহস্পতিবার (১০ই জুন) বিকেলে উপজেলার শিকলবাহা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন মোঃ মিজানুর রহমান (৩০) মাকসুদুর রহমান (২৬) জানে আলম (৫২) আবু তাহের (৩০) ও মোঃ মঞ্জুর আলম (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ।

র‍্যাব জানায়, কর্ণফুলী থানা এলাকায় এক ব্যাক্তি অবৈধভাবে বিপুল পরিমাণ পামওয়েল ক্রয়-বিক্রয়ের জন্য মজুত করা হয়েছে—এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই আসামিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে ট্রাকের ড্রাম ও কন্টেইনারে থাকা ১৪ হাজার ১২০ লিটার চোরাই পামওয়েল জব্দ করা হয়। জব্দকৃত পামওয়েলের আনুমানিক মূল্য ১৪ লক্ষ ২০ হাজার টাকা। একইসাথে চোরাইকৃত পামওয়েল পরিবহনের দুইটি ট্রাক জব্দ করা। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

আরও পড়ুন

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগ তথ্য প্রকাশ-সংক্রান্ত...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...