বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কক্সবাজারে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার হোটেল মোটেল জোন এলাকা থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৮ জুয়াড়িকে আটক করেছে র‌্যাবের সদস্যরা। আটকের মধ্য রয়েছে জুয়াড়ির মুলহোতা কক্সবাজার নুনিয়াছড়া এলাকার আলমগীর হোসেন মুন্নাও।

সোমবার (১৩জুন ) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার লাইট হাউসে একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আলমগীর হোসেন মুন্না, নবী সুলতান, কবির আহমদ, শামীম আহমেদ, কামাল উদ্দিন, কাজি রাসেল আহমেদ নোবেল, মোহাম্মদ নুর ও রবিউল হোসেন। তাদের মধ্যে মুন্না ও নোবেল স্বেচ্ছাসেবকলীগ নেতা।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৫ উপ অধিনায়ক মঞ্জুর মেহেদী।

তিনি জানান, দীর্ঘদিন ধরে হোটেল মোটেল জোনে একটি চক্র বড় বড় জুয়ার আসর বসে থাকেন।পরে এটা জানতে পেরে গোয়েন্দা নজরদারিতে রেখে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে নগদ প্রায় ১২ লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

প্রশাসনের একটি সুত্রে জানা গেছে- হোটেল মোটেল জোন এলাকায় জুয়ার আসর গুলো পরিচালনা করে থাকে আলমগীর মুন্না। মুন্নাকে অর্থ দিয়ে সহযোগিতা করে শহরের তিনজন রাজনৈতিক ব্যক্তি। মুন্না এসব নেতাদের টাকা গুলো নিয়ে বিভিন্ন জুয়াড়িদের সুদের মাধ্যমে পুজিঁ হিসেবে ব্যবহার করেন। এতে অর্থ যোগানদাতা নেতাদের এবং মুন্নার লাভ হয়ে থাকে। এভাবে বহুবছর ধরে জুয়াড়িদের সুদের টাকা দিয়ে জুয়ার আসর বসিয়ে যাচ্ছে আলমগীর মুন্না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...