মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারীতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে এবং অত্র এলাকার সকল কবরবাসী মুরব্বীদের ঈছালে ছাওয়াব উপলক্ষ্যে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৮ জুন) উপজেলার দক্ষিণ মাদার্শা তাকওয়া মসজিদে এ মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১১নং মধ্য মাদার্শা শাখা।

শাখার উপদেষ্ঠা শেখ মো. নুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা মুহাম্মদ শাহাদাত, হাজী মো. আবুল বশর, হাফেজ মুহাম্মদ মহিউদ্দীন আরিফ, মুহাম্মদ গোলাম মোস্তফা সোহেল, মাওলানা মুহাম্মদ সায়েম, মাওলানা মুহাম্মদ আকতার হোসেন প্রমূখ।

মাহফিলে বক্তারা বলেন, সৃষ্টির প্রতি স্রষ্ট্রার অপার নেয়ামতের শোকর আদায় এবং স্রষ্ট্রার সকল বিধি-বিধান পালনের মাধ্যমে বান্দা স্রষ্ট্রার নৈকট্য অর্জন করতে পারে। আবার এসবের বিরুদ্ধাচারণ বা অবমাননার ফলে ভূপৃষ্টে নেমে আসে ভয়াবহ দুর্যোগ ও দুর্গতি। ইতিহাস থেকে এর শিক্ষা নিয়ে মুসলমানদেরকে রূহানী শক্তিতে বলীয়ান হয়ে নিজেদেরকে ঈমান ও আক্বিদাকে আরও মজবুত করতে হবে। আর এ রূহানিয়াত অর্জনের অনন্য ক্ষেত্র হচ্ছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ। এ দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসুল কাগতিয়ার গাউছুল আজম এমন এক যুগশ্রেষ্ঠ সংস্কারক ও সফল আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যার বর্ণাঢ্য কর্মময় জীবন ও দর্শন অগণিত পথভোলা মানুষকে আলোর পথ দেখিয়েছে।

পরে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর ফুয়ুজাত কামনা করে মুনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে আগামী ১৭ জুন। ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এ...