সোমবার, ১০ আগস্ট ২০২৬

খানখানাবাদ ইউনিয়নে ‘ঢোল’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে এডভোকেট মঈনুল

নিউজ ডেস্ক

আসন্ন ইউপি নির্বাচনে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢোল প্রতীক নিয়ে নির্বাচন করছেন এডভোকেট মঈনুল হোসাইন সোহেল।

এদিকে, প্রতীক পাওয়ার খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় মঈনুল হোসাইন সোহেলের নির্বাচনী এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস শুরু হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ছিল ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ছিল ১৯ মে।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা সময় ছিল ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তির সময় ২৩ থেকে ২৫ মে।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২৬ মে। প্রতীক বরাদ্দ হয়েছে ২৭ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

প্রতীক পাওয়ার পরে স্বতন্ত্র প্রার্থী মঈনুল হোসাইন সোহেল বলেন, আমি বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের একজন স্বতন্ত্র প্রার্থী, গত ১৭ মে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখে আমি চেয়ারম্যান পদে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিতে যাই।

কিছু অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে বিকাল বেলা পৌণে ৫টার দিকে আমি রিটার্নিং অফিসার এর কক্ষের সামনে যাই তদাবধি ৫টা বেজে যাওয়ায় এবং সময় বিলম্বের কারণে নমিমেশন ফরম জমা দিতে পারিনি।

আমি বিষয়টি পরেরদিন গত ১৮ মে সিনিয়র জেলা নির্বাচন অফিসকে লিখিতভাবে অবহিত করি, সেখানে কোনো প্রতিকার না পেয়ে গত ২২ মে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে হাজির হয়ে লিখিত আবেদন করি।

সেখান থেকেও যথাসময়ে কোনো সিদ্ধান্ত না পেয়ে মহামান্য হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং ৬৬১০/২২ দায়ের করি।

রীট শুনানী অন্তে গত ৭ জুন মহামাণ্য হাইকোর্ট বিভাগের দৈত বেঞ্চের বিচারপতি মহোদয়গণ আদেশ প্রচার করে প্রধান নির্বাচন কমিশনার এবং খানখানাবাদ ইউনিয়ন রিটার্নিং অফিসারসহ উক্ত রীটের ৫জন বিবাদীকে রুল ইস্যু করেন এবং রিটার্ণিং অফিসারকে আমার মনোনয়ন ফরম গ্রহণ করে যাচাই বাচাই অন্তে বৈধ পাওয়া গেলে প্রতীক বরাদ্দের নির্দেশনা দেন।

প্রসঙ্গত, একই দিনে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন-সহ দেশের ১৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি), ছয়টি পৌরসভা ও একটি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...