চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি এলাকায় জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বুধবার (০৮ জুন) ভোর পৌনে ৬টার দিকে নগরীর ডবলমুরিং থানার মালুম মসজিদ এলাকার ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর পৌনে ৬টায় নগরীর ডবলমুরিং থানার মালুম মসজিদ এলাকার ওই জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
