শুক্রবার, ১৫ মে ২০২৬

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল ১৯৬৬ সালের এই দিনে। তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্য নীতির বিরুদ্ধে স্বাধিকার প্রতিষ্ঠায় ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু। পরে তিনি ছয় দফার পক্ষে জনসমর্থন আদায়ে বাংলার গ্রামগঞ্জে গিয়ে জনসভা, গণসংযোগ করেন।

ধীরে ধীরে ছয় দফা এ দেশের আপামর জনগণের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এতে ভীত হয়ে পড়ে পাকিস্তানি শাসকগোষ্ঠী। ১৯৬৬ সালের ৮ মে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এতে দেশবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে।

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৭ জুন আওয়ামী লীগের ডাকে পূর্ব বাংলায় হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। এ হরতাল চলাকালে পুলিশ ও ইপিআর বিভিন্ন এলাকায় নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায়। ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, মুজিবুল হকসহ অন্তত ১১ জন শহীদ হন। রাজপথ রক্তে রঞ্জিত হওয়ায় মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। ছয় দফা হয়ে ওঠে বাঙালির মুক্তির সনদ। এ ছয় দফার পথ ধরেই পরবর্তী সময়ে বাংলাদেশ স্বাধীনতার পথে এগিয়ে যায়।

দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ঐতিহাসিক ছয় দফা কেবল বাঙালি জাতির মুক্তিসনদই নয়, সারা বিশ্বের নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তি-আন্দোলনের অনুপ্রেরণার উৎস। বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৬৬ সালের ছয় দফা অন্যতম মাইলফলক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭ জুন এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা আন্দোলন ১৯৬৬ সালের ৭ জুন নতুন মাত্রা পায়। সব গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ...

চট্টগ্রাম জেলা সাঁতার দলের ম্যানেজার সাগর

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস এর...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স...

আরও পড়ুন

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক,...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী উপজেলা দল। আজ শুক্রবার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার...