বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হাটহাজারীতে অগ্নিদগ্ধে নিহত এক

হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ফোরকান (৪৬) নামে এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে ।

শনিবার সকাল ৫ টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের আজিজুল্লা মুন্সি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ড ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার সকালে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে অগ্নিকাণ্ডে বেড়াতে আসা অসুস্থ ফোরকান নামে এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। অগ্নিকাণ্ডে বসত ঘরের রক্ষিত মালামাল, পাসপোর্ট, ভিসা, মোটরসাইকেল, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধে নিহত ফোরকান উপজেলা নাঙ্গলমোড়া ইউনিয়নের মোঃ আলীর পুত্র।

অগ্নিকাণ্ডে একই পরিবারের ক্ষতিগ্রস্থরা হলেন, মোঃ মন্জু, মোঃ ফরিদ, মোঃ মাসুম, মোঃ জমির, মোঃ সালাউদ্দিন ও মোঃ রহিম।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাজাহান বলেন, অগ্নিকাণ্ডে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিদগ্ধে ফোরকান নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

আরও পড়ুন

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...