বুধবার, ২৯ জুলাই ২০২৬

আমিরাতে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

ডেস্ক নিউজ

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে দুই কোটি দিরহাম জিতেছেন আরিফ খান নামে এক বাংলাদেশি যুবক। বাংলাদেশি মু্দ্রায় এই অর্থপুরস্কারের মূল্য প্রায় ৪৮ কোটি ৪৯ লাখ টাকা। শুক্রবার (৩ জুন) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আরিফ খান ঢাকার বাসিন্দা। চার বছর ধরে তিনি আমিরাতের শারজাহ শহরে ব্যবসা করছেন। সেখানে একটি গাড়ির ওয়ার্কশপ চালান আরিফ।

আরিফ খালিজ টাইমসকে বলেন, ‘আমি আগে কোনোদিন টিকিট কিনিনি। এক বছর আগে থেকে কেনা শুরু করেছি। সবসময় একা একাই টিকিট কিনতাম। আমি আমার ভাগ্য পরীক্ষা করছিলাম। গত ২৭ মে ১৪৪৪৮১ নাম্বারের বিগ টিকিট আবুধাবির ‘মাইটি ২০ মিলিয়ন’ র‌্যাফেল ড্রয়ের এই টিকিটটি কিনেছিলাম।’

ড্রয়ে জেতার পর আমিরাতের দুই কোটি দিরহামে বাংলাদেশি মুদ্রায় কত টাকা হয় জানতে চাইলে গুনে বের করার চেষ্টা করেন আরিফ, কিন্তু অংক মেলাতে না পেরে একপর্যায়ে হাল ছেড়ে দেন।

তিনি বলেন, ‘আমি জানি না। সত্যি বলতে, আমি যে দুই কোটি দিরহাম জিতেছি, তা এখনো বিশ্বাস হচ্ছে না। মাত্র আধা ঘণ্টা বা তার কিছু বেশি সময় আমি এই সংখ্যাটা শুনতে শুরু করেছি: ‘দুই কোটি দিরহাম।’

বিশাল এই অর্থপুরস্কার দিয়ে ভবিষ্যতে কী করবেন, তা এখনো ঠিক করেননি আরিফ খান। তবে এই অর্থ দিয়ে দুস্থদের সাহায্য করার ইচ্ছা রয়েছে তার।

আরিফ বলেন, ‘আমার দুই সন্তান, স্ত্রী ও বাবা-মা রয়েছে। আমার ভাইও এখানে একটি দোকান চালায়। আমরা সুখি পরিবার। আমি আশা করি, এই অর্থ অন্যদের সাহায্যে কাজে আসবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীন আমিরাতে বাংলাদেশের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ উদযাপন করা হয়েছে।দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী,...

প্রবাসীদের জন্য আসছে বাংলাভাষী টেলিমেডিসিন অ্যাপ ‘প্রবাসী স্বাস্থ্য সেবা’

সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সহজ, সাশ্রয়ী ও দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘প্রবাসী স্বাস্থ্য সেবা’ নামে নতুন একটি মাল্টি-স্পেশালাইজড টেলিমেডিসিন...