রবিবার, ৯ আগস্ট ২০২৬

একসময় বিএনপিকে হারিকেন দিয়ে খুঁজতে হবে: হানিফ

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকারের আমলে গত ১৪ বছরে যা উন্নয়ন হয়েছে, একাত্তরের পর থেকে সাধারণ মানুষ সে উন্নয়ন কখনো চোখে দেখেনি।

আর জামায়াত-বিএনপি এখনও এ দেশের উন্নয়নের বিপক্ষে কাজ করে। আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে খুব অল্প সময়েই বিএনপির মতো দলকে হারিকেন দিয়ে খুঁজতে হবে।

শুক্রবার (৩ জুন) পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনিস্টিটিউট মাঠে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি আয়োজিত লিচু মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মাহবুবুল আলম হানিফ বলেন, ঈশ্বরদীতে লিচু প্রসেসিং সেন্টার ও লিচু গবেষণাগার নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈশ্বরদী ইপিজেড ও রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য ঈশ্বরদী বিমানবন্দর চালু করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি।

তিনি বলেছেন বিমানবন্দরটি সেনাবাহিনীর আওতাধীন রয়েছে, তিনি সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগের জন্য পরামর্শ দিয়েছেন। আগামী বছর থেকে নামমাত্র স্বল্প ঋণ সুবিধা দিয়ে কৃষকদের ঋণ প্রদান করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে জনগণের ভোটে ক্ষমতায় এসেই দেশের উন্নয়নের যাত্রা শুরু করেছিলেন। এখন ২০২২ সাল। মাত্র ১৪ বছরে যে অগ্রগতি হয়েছে ৭৫ সালের পর থেকে ৩০ বছরের মধ্যে এর সিকি ভাগও উন্নতি হয়নি। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ৮৬০ ডলার, যা পূর্বে ছিলো ৬০০ ডলার মাত্র।

বহির্বিশ্বে গেলে সেখানকার লোকজন বলেন, তোমাদের কি ম্যাজিক রয়েছে যে তোমরা উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছো। তখন আমরা বলি, আমাদের ম্যাজিক শেখ হাসিনা। তিনিই বাংলাদেশের ম্যাজিক, তার কারণেই দেশ উন্নয়নে পথে এগিয়ে চলেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে বলে নেতাকর্মীদের আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...