মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সরকার ধাপে ধাপে হজ ব্যবস্থাপনা উন্নতি করছে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

সরকার ধাপে ধাপে হজ ব্যবস্থাপনা উন্নতি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (৩ জুন) হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং হজ কার্যক্রম-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ও শান্তির ধর্ম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ইসলামের প্রচার-প্রসারের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন।

এজন্য তিনি ইসলামিক ফাউন্ডেশন, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। যাতে করে মানুষ দ্বীনের সেবা করতে পারে। শুধু তাই নয়, বেতার ও টেলিভিশনে অনুষ্ঠান শুরুর আগে কুরআন তেলাওয়াতের প্রচলনও তিনি করেছিলেন।

তিনি বলেন, হাজিরা যাতে নির্বিঘ্নে হজ করতে পারেন এজন্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। সরকার ধাপে ধাপে হজ ব্যবস্থাপনা উন্নতি করেছে। আগে হজ যাত্রীদের অনেক কষ্ট হতো, এখন ই-পাসপোর্ট চালু হওয়ায় হাজিদের সেই কষ্টটা আমরা দূর করতে পেরেছি।

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা পবিত্র হজ পালন করতে যাচ্ছেন, আল্লাহর দরবারে যাচ্ছেন। বাংলাদেশের জন্য দোয়া করবেন, প্রাকৃতিক দুযোর্গ অথবা করোনা ভাইরাসের মতো এ রকম অতিমারির হাত থেকে এ দেশ যেন রক্ষা পায়, বিশ্ব যেন রক্ষা পায়। বিশেষ করে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য দোয়া করবেন।

হজে গিয়ে হাজিদের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, যারা হজে যাবেন, অবশ্যই সৌদি আরবের যে সমস্ত নিয়ম কানুন এবং আইন আছে, সেগুলো মেনে চলবেন। ইবাদত বন্দেগি করার পাশাপাশি দেশের মান সম্মান রক্ষার বিষয়টিও মাথায় রাখবেন।

তিনি বলেন, আজ আমরা যেভাবে অর্থনৈতিক উন্নতি করছি, এ উন্নয়নের পথে আমরা যেন এগিয়ে যেতে পারি। বাংলাদেশের সব মানুষ যেন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সুযোগ পায়, উন্নত জীবন পায়, সুন্দর জীবন পায়, সে জন্য আপনারা দোয়া করবেন।

শেখ হাসিনা বলেন, ইসলাম ধর্ম অত্যন্ত শান্তির ধর্ম, পবিত্র ধর্ম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। কাজেই এ ধর্মের সম্মান বজায় রাখা আমাদের সবার কর্তব্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায়...