বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

৯৯৯-এ ফোন : হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেলেন মা

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা স্বামীকে দেখতে এসে তিন বছরের শিশু কন্যা সাদিয়াকে হারিয়ে ফেলেছিলেন সেনোয়ারা বেগম। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা নেন। এরপর নিখোঁজ সাদিয়াকে উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার (১ জুন) বিকেল সাড়ে ৫টায় বদরশাহ মাজার এলাকা থেকে শিশুকে উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (২ জুন) সকালে উদ্ধার হওয়া শিশু সাদিয়াকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।

জানা যায়, গত মঙ্গলবার (৩১ মে) কক্সবাজার থেকে সেনোয়ারা বেগম তার শিশু কন্যাকে নিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা তার স্বামীর সঙ্গে দেখা করতে আসে। এদিন রাত ৮ টায় চট্টগ্রাম পৌঁছালে তারা শাহ আমানত মাজারে আশ্রয় নেয়। রাতে সেখানে ঘুমানোর পর রাত ১২টায় উঠে দেখতে পান পাশে তার শিশু সাদিয়া নেই। অনেক খোঁজাখুঁজির পর সেনোয়ারা বেগম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা নেন।

কোতোয়ালী থানার এসআই মোহাম্মদ ইয়াসিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। এছাড়া চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড ও চমেক হাসপাতালে অনেক খোঁজাখুঁজি করি। পরে বদরশাহ মাজার এলাকায় শিশুটিকে দেখতে পেয়ে একজন জানালে সেখানে গিয়ে আশেপাশের সিসিটিভি ফুটেজি দেখি। কিন্তু সেখানে তাকে শুধু একবার দেখা গিয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজির পর বুধবার (১ জুন) বিকেল সাড়ে ৫টায় বদরশাহ মাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আজ শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা...

আরও পড়ুন

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...