শনিবার, ২৭ জুন ২০২৬

চবিতে ছাত্রলীগের অবরোধ, শাটল ট্রেন-শিক্ষক বাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতাকে মারধরের প্রতিবাদে প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ করছে নেতাকর্মীরা। এতে শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেন এবং শিক্ষকদের বাস ক্যাম্পাসে আসতে পারেনি।

আজ বুধবার (০১ জুন) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং দুই নম্বর গেটের ফটকেও তালা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানা গেছে, মঙ্গলবার (৩১ মে) রাত ১টার দিকে ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও মোহাম্মদ রাশেদ ১ নং গেট থেকে মোটরসাইকেল যোগে ক্যাম্পাসে আসেন।

পথে মাজার গেট এলাকায় স্থানীয় যুবলীগ নেতা হানিফের অনুসারী কয়েকজন কর্মী দেশী অস্ত্রসহ মোটরসাইকেলের গতিরোধ করে তাদের মারধর করেন। ভাঙচুর করা হয় তাদের মোটরসাইকেলও।

এ ঘটনার প্রতিবাদে ভিএক্স গ্রুপের অনুসারীরা জিরো পয়েন্ট বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে অবরোধ করেন।

অবরোধকারী ভিএক্স গ্রুপের কর্মী এইচ কে রনি বলেন, আমাদের সিনিয়র দুই নেতাকে মারধর করেছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গাঁয়ে হাত তোলার সাহস কোথায় পায় তারা? দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের প্রতিবাদে আমরা অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছি।

ষোলশহর স্টেশনের সহকারী মাস্টার তন্ময় মজুমদার বলেন, ক্যাম্পাসে ঝামেলার কারণে ট্রেন বন্ধ রয়েছে। আজ কোনো ট্রেন ক্যাম্পাসে যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া ট্রেন ছাড়তে পারছি না।

প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ভোর থেকেই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব জায়গায় অবরোধ করে রাখা হয়েছে। আমরা চেষ্টা করছি, এখনো সমাধান হয়নি। আজ ক্লাস হওয়ার বিষয়েও কিছু বলতে পারছি না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন।শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে...