মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৪১১ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ছয়শোরও বেশি। এতে বিশ্বজুড়ে মৃত্যু বেড়ে ৬৩ লাখ ১৩ হাজার ৫৮৪ জনে দাঁড়িয়েছে।
একইদিনে বিশ্বে করোনায় শনাক্ত হয়েছেন আরও ৫ লাখ ৩৩ হাজার ৬৯ জন। আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় দুই লাখ। এতে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট শনাক্ত পৌঁছেছে ৫৩ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ১০৯ জনে।
বুধবার (১ জুন) বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে ২৪ ঘন্টার হিসেবে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে জার্মানি আর সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে উত্তর কোরিয়ায়।
