সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ে ৩৮০০শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে ৬ মাস হতে ৫ বছর বয়সী সকল শিশুকে আগামী ১২ হতে ১৫ জুন পর্যন্ত ভিটামিন- এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এ কর্মসূচি বাস্তবায়নের জন্য পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ । 

সোমাবার(৩০ মে) দুপুরে রামগড় উপজেলা মিলনায়তনে ক্যাম্পেইন উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয় , রামগড় উপজেলা স্বাস্থ্য বিভাগের আওতাধীন রামগড় পৌরসভা, রামগড় ও পাতাছড়া এবং গুইমারার হাফছড়ি ইউনিয়নের প্রায় ৩ হাজার ৮০০ জন শিশুকে ভিটামিন- এ প্লাস ক্যাপসুল খাওনোর পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে। মোট ৭৪টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস হতে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে এ ক্যাপসুল খাওনো হবে। এ কর্মসূচি শতভাগ সফল করতে প্রত্যেক কেন্দ্রে স্বাস্থ্য বিভাগে ৩ জন স্বাস্থ্যকর্মী ছাড়াও স্থানীয় পাড়াকর্মীরাও নিয়োজিত থাকবে। পার্বত্য এলাকার দুর্গম প্রত্যন্ত গ্রামের বাসিন্দার শিশুদের ভিটামিন – এ প্লাস ক্যাপসুল খাওয়াতে কেন্দ্রে আনা নিশ্চিত করার জন্য হেডম্যান, কার্বারি, ইউপি মেম্বারসহ উপাসনালয়ের ধর্মীয় গুরুদের সহায়তা নেবে স্বাস্থ্য বিভাগ।

উপজেলা নির্বাহি অফিসার(ইউএনও) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্মসূচি ও কর্ম পরিকল্পনা সম্পর্কে বিষয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শামসুজ্জামান, সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু, স্বাস্থ্যকর্মী মোঃ জসিম উদ্দিন।

জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অবহিতকরণ সভায় উপস্থিত সকলের কাছে অনুরোধ জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...