মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় শ্রেষ্ঠ অধ্যক্ষ আহ্ছানুল করিম পীরজাদা

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজের এম আহসানুল করিম পীরজাদা। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় তাঁকে নির্বাচিত করে।

এর আগে ২০১৯ সালেও তিনি শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। ২০১৭ সালে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাসপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।

এম আহ্ছানুল করিম পীরজাদা ১৯৬৩ সালের ১৬ নভেম্বর চট্টগ্রাম হাটহাজারী উপজেলার মির্জাপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তাঁর পিতা মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী ছিলেন সরকারী চাকুরিজীবি ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। ২০১৫ সালে তাঁর গবেষণাধর্মী গ্রন্থ ‘কালের আয়নায় মির্জাপুর’ প্রকাশিত হয়। সুধীমহলে বইটি ব্যাপক প্রসংশা পেয়েছে।

১৯৯৩ সালে রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজে ইসলামের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৮ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ছাত্র উপদেষ্টা এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করে কলেজটির সার্বিক উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পেশাগত জীবনে এম. আহ্ছানুল করিম পীরজাদা টানা ১৭ বছর কলেজ গভর্নিং বডিতে নির্বাচিত শিক্ষক প্রতিনিধির দায়িত্ব পালন ছাড়াও তিন বার শিক্ষক পরিষদের সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তার সৃজনশীল কাজ, ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক জনপ্রিয়, শিক্ষকদের কল্যাণ ও কলেজের অভ্যন্তরীন পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।

শিক্ষক পরিষদের অকৃত্রিম শ্রদ্ধা ও ভালবাসা, কলেজ গভর্নিং বডির স্বার্থহীন সাপোর্ট নিয়ে পীরজাদা আজীবন এগিয়ে যাবেন; শিক্ষা, সংস্কৃতি, সামাজিক কল্যাণ ও শিক্ষকদের মান মর্যাদা এবং ভাবমূর্তি রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...