রবিবার, ৯ আগস্ট ২০২৬

নগরীতে জামায়াত-শিবিরের গ্রেফতার ১০ নেতাকর্মী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর টেরিবাজারের একটি রেস্তোরাঁ থেকে গ্রেফতার জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৫ মে) সকালে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মেহনাজ রহমান এ আদেশ দেন।

আসামিরা হলেন সাইফুদ্দিন খালেদ (৩৫), মো. হুমায়ুন কবির (৫০), রাশেদুল করিম (৩৪), হাফেজ মো. তাজুল ইসলাম (৩৮), মোহাম্মদ ইস্রাফিল (৫০), মো. শাহজাহান (৫৮), সাদ্দাম হোসাইন (৩২), হুমায়ন কবির (২৪), ওসমান গনি (২৯), সাইফুল ইসলাম (২৪) ও বেলাল হোসেন (২৯)।

গত ১৬ মে রাতে গোপন বৈঠকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে টেরিবাজার এলাকার আলবায়ান রেস্তোরাঁ থেকে তাদেরসহ জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়।

রিমান্ড পাওয়া আসামিরা ওই মামলার ৬ থেকে ১৫ নম্বর আসামি বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন্স) রুবেল হাওলাদার।

তদন্ত কর্মকর্তা বলেন, জামায়াত-শিবিরের গ্রেফতার নেতাকর্মীদের মধ্যে মামলার ১ থেকে ৫ নম্বর আসামিকে রিমান্ড শেষে বুধবার আদালতে হাজির করা হয়। পাশাপাশি মামলার ৬ থেকে ১৫ নম্বর আসামি প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড আবেদন করা হয়।

মুখ্য মহানগর আদালত শুনানি শেষে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। পর্যায়ক্রমে অন্য আসামিদেরও রিমান্ড আবেদন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...