বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

১৫ জুন থেকে শুরু হচ্ছে চবির ভর্তি পরীক্ষার আবেদন

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ১৫ জুন থেকে। যা শেষ হবে ৩ জুলাই। ভর্তি পরীক্ষা শুরু হবে ১৬ আগস্ট থেকে। মঙ্গলবার ( ২৪ মে) ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১৬ ও ১৭ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা, ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৯ আগস্ট, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ২০ ও ২১ আগস্ট, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট, সর্বশেষ বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

এদিকে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ফি জমা দিতে হবে ৫ জুলাইয়ের মধ্যে। এবারের ভর্তি পরীক্ষায় ইউনিট/উপ-ইউনিটে আবেদন ফি ২০০ টাকা বাড়িয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে ১০০ টাকা প্রসেসিং ফিও যুক্ত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আবেদনকারীর সংখ্যা বিবেচনা করে পরীক্ষা কয়েক শিফটে নেয়া হবে। এজন্য ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষার জন্য দুইদিন করে সময় নির্ধারণ করা হয়েছে।

শুধুমাত্র যারা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে এবারের ভর্তি পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে জিপিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে কোন ইউনিটে আবেদনের ক্ষেত্রে জিপিএ কত থাকা লাগবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে কোর কমিটির আগামী বৈঠকে। যার ফলে চবির ২০২১-২২ শিক্ষাবর্ষে অধিকাংশ ইউনিটে বাড়ানো হতে পারে জিপিএ।

এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলে কমপক্ষে জিপিএ ৮.০০ থাকতে হবে ‘এ’ ইউনিটে আবেদনের ক্ষেত্রে। এভাবে প্রতিটি ইউনিটে এবার জিপিএ (০.৫) বাড়ানোর পরিকল্পনা রয়েছে ভর্তি কমিটির।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। সে হিসেবে ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪ট, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুইটি উপ ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

পরীক্ষা পদ্ধতি: ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১২০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর লিখিত পরীক্ষা (এমসিকিউ) ও বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে যুক্ত হবে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু।...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী থেকে গৃহবধূ লিলি আক্তার (৩০) কে ঝুলানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানায়...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।তিনি বলেন,...

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম।নানা রঙের সাজ, মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যবাহী উপকরণের সমন্বয়ে বৈশাখী শোভাযাত্রা নগরজুড়ে...