চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে হাটহাজারী পার্বতী স্কুল মাঠ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার (২৪ মে) বিকালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেষ ফজলে নাঈম এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগসহ কেন্দ্রীয় ও জেলা যুবলীগের নেতারা হাটহাজারী পার্বতী স্কুল মাঠ পরিদর্শন করছেন।
এর আগে হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পরে সম্মেলনস্থল পরিদর্শন করেন নেতা কর্মীরা।
এসময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম.আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলমসহ চট্টগ্রাম মহানগর, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের আসন্ন সম্মেলন নিয়ে গত কয়েক দিনে ডিজিটাল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে ছেয়ে গেছে হাটহাজারীসহ বিভিন্ন এলাকা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য পদপ্রত্যাশীরা এসব প্রচারপত্রে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। সম্মেলন নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত তারিখ অনুযায়ী ২৮ মে দক্ষিণ জেলা যুবলীগ, ২৯ মে উত্তর জেলা যুবলীগ এবং ৩০ মে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
