মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কোনো চাপের মুখে আমরা মাথা নত করব না: সিইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে সব রাজনৈতিক দলের আস্থা অর্জিত না হওয়ায় আসন্ন আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (২৪ মে) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, আমরা ইভিএম নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেইনি। কোনো চাপের মুখে আমরা মাথা নত করব না, করছি না। ইভিএম নিয়ে আমরা ৫টা মিটিং করেছি, আগামীকালও আরও একটা মিটিং হবে। এরপর ওপেন মিটিং হবে, আপনারা দেখতে পাবেন। আমরা বলেছি ইভিএম নিয়ে আমরা সকলের আস্থা অর্জন করতে চাই।

তিনি বলেন, নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করার কোনো ইচ্ছা আমাদের নেই। এটা আমরা অন্তর থেকে বলছি। আমরা চাই সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে সুস্থ ধারা প্রবাহিত হোক, গণতন্ত্রের মাধ্যমে দেশের রাজনীতি আরও সুদৃঢ় হোক, সংহত হোক। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নয় বরং দেশের নাগরিক হিসেবেও এটা আমরা একান্তভাবে কামনা করি।

‘ইভিএম পদ্ধতির কোনো ভুলত্রুটি যদি কেউ ধরিয়ে দিতে পারে তাকে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়া হবে’- নির্বাচন কমিশনার আনিছুর রহমানের এমন বক্তব্যের বিষয়ে সিইসি বলেন, মিডিয়ার মাধ্যমে এটা প্রচারিত হয়েছে। এতে নির্বাচন কমিশন অবনমিত হয়েছে, নির্বাচন কমিশনের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের ঘোষণা ইসি দিতেই পারেন না। এটা আমার কাছে উদ্ভট কথা মনে হয়েছে। এত টাকাই বা আমরা কোথায় পাব?

আগামী নির্বাচনে ৩০০ আসনে ইভিএমে নির্বাচন হবে, সরকারি দলের এমন বক্তব্যের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, কমিশনকে উৎসাহিত করা সকলের দায়িত্ব। ইতোমধ্যে সেই সাড়াও আমরা পেয়েছি। ইভিএম নিয়ে যে কারও পক্ষে বা বিপক্ষে বক্তব্য থাকতে পারে। কিন্তু সিদ্ধান্ত নেবে কমিশন, সেই এখতিয়ার আমাদের।

তিনি বলেন, যারা ইভিএম তৈরি করছেন তারা আন্তরিকতা নিয়ে বলেছেন যে, এটাতে যদি কেউ ভুল বের করতে পারেন তবে তাকে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। ইসি সদস্য আস্থা অর্জনে হয়তো সেই বক্তব্যকেই উপস্থাপন করেছেন। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই।

তিনি বলেন, অনেক সময় সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়ে কিছুটা ভুল হয়ে যায়। কিন্তু আমার কোনো কমিশনার ইচ্ছাকৃত এমন কোনো কথা বলেননি। অবশ্য দায়িত্বশীল পদে থেকে কিছু বলার সময় আরও সতর্ক হওয়া উচিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

আরও পড়ুন

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রেইস অনলাইন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MOU) স্বাক্ষরিত হয়েছে। পার্কভিউ...