শুক্রবার, ১ মে ২০২৬

হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন

চট্টগ্রাম নিউজ ডটকম

সিরাজগঞ্জে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে মরদেহ গুম করার চেষ্টার অপরাধে তাদেরকে ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২৩ মে) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম সালমা মাসুদ এ রায় দেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনি কান্দিপাড়া গ্রামের রইচউদ্দিন প্রামানিকের ছেলে মো. আব্দুর রহিম খলিফা (৫০), শুকুর আলী সরকারের ছেলে আব্দুর রহমান (৪৮) ও ওয়াজেদ আলীর ছেলে থুশি আলম ওরফে সাইফুল ইসলাম (৪২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার এনায়েতপুর থানার রুপনাই গাছাপাড়া গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে ইয়াকুব আলী পার্শ্ববর্তী খুকনি কান্দিপাড়া গ্রামের খুশি আলম ও আব্দুর রহিম খলিফার মেয়েদেরকে বিরক্ত করতেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহমান, খুশি আলম ও আব্দুর রহিম খলিফা ২০২০ সালের গত ৫ জানুয়ারি ইয়াকুব আলীকে শ্বাসরোধে হত্যা করে হত্যা করে।

এদিকে হত্যার পর মরদেহ গুম করার জন্য পার্শ্ববর্তী ইসলামপুর গ্রামের একটি সরিষা-খেতে মরদেহ ফেলে দেয়। পরবর্তীতে নিহতের বাবা ইয়াসিন আলী বাদি হয়ে এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আজ সোমবার আদালত তিন আসামিকে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে আব্দুর রহমান পলাতক রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

আরও পড়ুন

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...