সোমবার, ১০ আগস্ট ২০২৬

চট্টগ্রামে তক্ষকসহ পাচারকারী চক্রের ২ প্রতারক আটক

মোহাম্মদ রায়হান ইসলাম,রাউজান

চট্টগ্রামে র‌্যাব এর অভিযানে ভারতে তক্ষক পাচারকারী চক্রের ২ প্রতারককে আটক করেছে র‌্যাব ৭।

রবিবার র‌্যাব ৭ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২০ মে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানার কাটিরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,খাগড়াছড়ি সদরের ভূয়াছড়ি স্কুল টিলা এলাকার বাসিন্দা আবদুল হামিদ মীরের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৩০) ও বাগেরহাট জেলার সরনখোলা থানার খন্তাকাটা (মীরাবাড়ী) এলাকার আবদুল হালিমের পুত্র জসিম মীর (২৬)।

এই সময় তাদের কাছ থেকে প্লাষ্টিকের বাজারের ব্যাগে ০২টি (০১টির দৈর্ঘ্য ১১.৮ ইঞ্চি, এবং অপরটি দৈর্ঘ্য ৮.৫ ইঞ্চি) এবং সিগারেটের প্যাকেটের ভিতর ০১টি (দৈর্ঘ্য ৭.৪ ইঞ্চি) মোট ০৩টি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা বন্য প্রাণী তক্ষক কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য এবং পরস্পর যোগসাজশে একে অপরের সহযোগিতায় প্রতারণা করত। দীর্ঘদিন যাবত বন্যপ্রাণী তক্ষক উপযুক্ত অনুমতি ব্যতিত অবৈধভাবে নিজ দখলে রেখে চট্টগ্রামসহ আশে পাশের জেলায় কেনা-বেচা করে আসছে এবং বন্যপ্রাণী দেখিয়ে প্রতারণা করে আসছে।

জানা যায়,তারা টাকার বিনিময়ে উক্ত উদ্ধারকৃত তক্ষক ঢাকার অজ্ঞাত লোকের কাছে বিক্রি করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। আসামীরা পরস্পর যোগসাজশে বন্যপ্রাণী নিজ হেফাজতে রেখে এবং কৌশলে ভারতে পাচার করে আসছে এবং অবৈধ ভাবে লাভবান হওয়ার জন্য প্রতারণা করে আসছে।

উদ্ধারকৃত তক্ষকগুলো বন্যপ্রাণী হওয়ার কারণে বিধি মোতাবেক স্টেশন কর্মকর্তা, হাটহাজারী বিট কাম চেক ষ্টেশন, হাটহাজারী রেঞ্জ, চট্টগ্রাম এর নিকট তক্ষকগুলো হস্তান্তর করা হয়। পরবর্তীতে বনবিভাগের দায়িতপ্রাপ্ত ব্যক্তিবর্গ তক্ষকগুলো সাংবাদিকদের উপস্থিতিতে বনে ছেড়ে দেন।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...