সোমবার, ১০ আগস্ট ২০২৬

মাটিরাঙ্গায় ১৫ বছরেও পাম বাগান থেকে উৎপাদন হয়নি তেল

সরকার হারাচ্ছে রাজস্ব

ফারুক হোসেন,মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অযত্ন ও অবহেলায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার পামওয়েল গাছ। সম্ভাবনার কথা ভেবে পামওয়েল চাষে অগ্রসর হয়েছিলো পাহাড়ের কৃষক ও উদ্যোক্তারা। ফল বিক্রি ও তেল উৎপাদন করতে না পারায় অযত্ন ও অবহেলার কারণে নষ্ট হচ্ছে এই গাছগুলো। 

লাখ লাখ টাকা ব্যয় করে উপজেলার তাইন্দং, তবলছড়ি,কালাপানি ও মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন স্থানে পাম বাগান সৃষ্টি করা হলেও, গাছগুলো থেকে তেল উৎপাদন সম্ভব হয়নি। এতে করে একদিকে যেমন কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে তেমনি সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।

সরকারের হস্তক্ষেপে দেশের ভোজ্য তেলের চাহিদা মেটাতে এসব পাম গাছগুলো রক্ষা করে তেল উৎপাদন করলে একদিকে কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি সরকারের কোটি কোটি টাকা রাজস্ব বাড়বে ও ভোজ্যতেল সংকট কিছুটা হলেও কমবে বলে মনে করেন কৃষক ও উদ্যোক্তারা।

উদ্যোক্তা মো. ইমরান হোসেন জানান, ২০০৭ সালে মাটিরাঙ্গায় প্রায় ২ হাজার একর জায়গায় প্রায় দুই লক্ষ পাম গাছ চাষ করা হয়। চাষের পাঁচ বছর পর থেকেই গাছ বড় হয়ে ফলন শুরু হয়৷ কিন্তু তেল প্রক্রিয়াজাত করতে না পারায় ফল গুলো গাছেই পচে নষ্ট হচ্ছে। এখন পর্যন্ত সরকার অথবা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান এগুলো সংগ্রহ করে তেল উৎপাদনের উদ্যোগ নিচ্ছে না।

কৃষক মো. মনির হোসেন জানান, সম্ভাবনার কথা ভেবে লাখ লাখ টাকা ব্যয় করে পামওয়েল চাষ করেছিলাম। অনেক শ্রমিক এই বাগানের উপর নির্ভরশীল। এই বাগান থেকে কোনো আয় হচ্ছে না। প্রায় ১৫ বছর হয়ে গেলো কিন্তু আমরা এই ফল গুলো বিক্রি করতে পারছি না। এছাড়া এখানে ভালো মেশিন না থাকায় তেল উৎপাদন করা সম্ভব হচ্ছে না।

উদ্যোক্তা ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, পামওয়েল থেকে তেল সংগ্রহ করতে খাগড়াছড়ির বিসিক শিল্প এলাকায় অনেক টাকা ব্যয় করে একটি মেশিন স্থাপন করা হয়। কিন্তু সেখানে পামওয়েল ভাঙানোর পরে রিপিয়ারিং করে তেল উৎপাদন করা সম্ভব হয়নি। তবে, মালয়েশিয়া থেকে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন আমদানি করলে তেল উৎপাদন করা সম্ভব।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত বলেন, তেল উৎপাদন করতে না পারায় অযত্ন ও অবহেলার কারণে নষ্ট হচ্ছে এই গাছগুলো। এতে, কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপযুক্ত প্রসেসিং ফ্যাক্টরি না থাকায় কৃষক সহজে বাজারজাত করতে পারছেননা, ফলে সম্ভাবনা থাকলেও আগ্রহ হারিয়ে ফেলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...