মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বায়েজিদে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জাহেদ মঞ্জু আহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বায়জিদে মোটর সাইকেল দুর্ঘটনায় হাটহাজারী প্রেসক্লাবের সহ-সভাপতি কে.এম মঞ্জুরুল হক জাহেদ গুরুতর আহত হয়েছেন। শনিবার দিবাগত-রাত সাড়ে ১২টার দিকে পেশাগত কাজে চট্টগ্রাম নগরিতে যাওয়ার পথে অক্সিজেনের পর বায়জিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জাহেদ মঞ্জুর ভাতিজা আদনান আবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম নগরিতে যাওয়ার পথে অক্সিজেনের পর বায়জিদ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জাহেদ মঞ্জু।  দুর্ঘটনায় ডান পা ও ডান হাতে গুরুতর আঘাত পেয়েছে তিনি ।

আজ রোববার ভোরের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরেন কে.এম মঞ্জুরুল হক জাহেদ।

প্রসঙ্গত, কে.এম মঞ্জুরুল হক জাহেদ বর্তমানে দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার, এর আগে দৈনিক সকালের সময়ের ব্যুরো চিফ ও দৈনিক মানবজমিনের হাটহাজারী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

সীতাকুণ্ডে রসুলপুর গ্রামে শত বছরের পুরনো ড্রেনের বন্ধ করে দেয়ায় দুই হাজার পরিবার পানিবন্দী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়নের রসুলপুর গ্রামের...

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৫ বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়েছে পাঁচটি বসতঘর।মঙ্গলবার (২৬ মে) ভোর...

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

কক্সবাজারের চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে...

পেকুয়ায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে রাকিবা জান্নাত মুন্নি (১৯) নামের এক...

 ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, ১৬ লাখের বেশি হাজির সমাগম

আজ পবিত্র হজ। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার ৯...

আরও পড়ুন

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই...

চট্টগ্রাম জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে ফিরল শওকতের চলার স্বপ্ন

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নতুন মোটরচালিত হুইলচেয়ারে বসে ছিলেন ২৮ বছর বয়সী শওকত হোসেন। মাথা নিচু, মুখে নীরব হাসি। পাশে দাঁড়িয়ে তাঁর মা...

চকরিয়া ছেলের হাতে বাবা খুন, ঘাতক ছেলে আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ উঠেছে।শুক্রবার (২২ মে) জুমার নামাজের পরপর এ ঘটনা ঘটে। পুলিশ বলছে,...

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্র ও...