মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

প্রথমবারের মত ফটিকছড়ি-অক্সিজেন রুটে চালু হচ্ছে এসি বাস

নিজস্ব প্রতিবেদক

যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তিতে নির্ভয়ে ভ্রমণের লক্ষ্যে ফটিকছড়ি- অক্সিজেন সড়কে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস ‘চট্টলা চাকা এক্সপ্রেস’। চট্টগ্রাম ফটিকছড়ি-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির তত্ত্বাবধানে প্রথম পর্যায়ে ৪টি এসি বাস যুক্ত হচ্ছে এই রুটে।

শনিবার (২১ মে) রাতে চট্টগ্রাম নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শাহজাহান।

তিনি বলেন, এ রোডের যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল এ সড়কে এসি বাস চালানোর। চট্টগ্রাম ফটিকছড়ি-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির তত্ত্বাবধানে প্রথম পর্যায়ে ৪টি বাস চলবে এই সড়কে।

তিনি আরো জানান, হাটহাজারী-ফটিকছড়ি এ সড়কে বেপরোয়াভাবে লাইসেন্সবিহীন সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেল অবাধে চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে। তাই যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তিতে নির্ভয়ে ভ্রমণের জন্য আমরা ‘চট্টলা চাকা এক্সপ্রেস’ নামে এসি বাস সার্ভিস চালু করতে যাচ্ছি। প্রাথমিকভাবে আমরা বিএআরটিএ থেকে অনুমোদিত চারটি এসি বাস চালু করবো ফটিকছড়ি-অক্সিজেন রুটে।

এসি বাস গুলো টিকিটের মাধ্যমে নির্দিষ্ট কাউন্টার থেকে সকাল ৭ টা থেকে ছাড়া হবে এবং কাউন্টার ছাড়া কোথাও থামবে না। ভাড়ার বিষয়টি আমরা উদ্বোধনের দিন আলোচনা করে জানিয়ে দেবো বলেও জানান তিনি।

মোহাম্মাদ শাহজাহান বলেন,  আগামী সোমবার ২৩ মে সকালে ফটিকছড়ি বাস স্ট্যান্ড মুক্তিযোদ্ধা চত্ত্বরে এ সার্ভিসটি উদ্বোধন করবেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু। মঙ্গলবার থেকে বাসগুলো সড়কে চলাচল করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...