মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দাদা-নাতির

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মে) দুপুর ১টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান।

নিহতরা হলেন উপজেলার কাজিপুর গ্রামের মৃত আয়নাল মুন্সির ছেলে আব্দুল মান্নান (৭২) ও তার নাতি ওমর ফারুকের ছেলে জুনায়েদ হোসেন (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাদা-নাতি দুজন জামতৈল রেলওয়ে স্টেশন থেকে পশ্চিম পাশে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা নীলসাগর ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান বলেন, ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি জামতৈল স্টেশন এলাকা অতিক্রম করার সময় দাদা-নাতি হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। সেখানে ফুট ওভারব্রিজ থাকার পরও তারা সেটি ব্যবহার না করে রেললাইন দিয়ে পার হবার সময় ট্রেনটি চলে আসে। এ সময় নাতি ভয়ে দৌড় দিলে দাদাও তার পেছনে দৌড় দেন। এ সময় ঘটনাস্থলেই দাদা-নাতির মৃত্যু হয়।

এসআই মো. আতাউর রহমান আরও বলেন, নিহতদের মরদেহের সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরে তাদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...