শনিবার, ৮ আগস্ট ২০২৬

খুলশীতে ৮ ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের খুলশী এলাকা থেকে আটটি ছিনতাই মামলার আসামি ছিনতাইকারী নজরুল ইসলামকে (৪৭) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আজ শুক্রবার (২০ মে) তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

তিনি বলেন, ২৬ এপ্রিল কোতোয়ালি থানার লাভ লেইন এলাকা থেকে পলাশ নামে এক ব্যক্তির কাছ থেকে তিন জন ছিনতাইকারী নগদ সাড়ে ৫২ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়। পলাশ থানায় এজাহার দায়ের করেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন তদন্ত শেষে শুক্রবার খুলশী এলাকা থেকে ছিনতাইকারী নজরুল ইসলামকে গ্রেপ্তার করে।

এসময় তার কাছ থেকে ছিনতাই করা ৫২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। ছিনতাই কাজে ব্যবহৃত ছোরাটিও জব্দ করে পুলিশ।

জাহিদুল কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এছাড়া তার সঙ্গে থাকা অপর দুই ছিনতাইকারীর নাম, ঠিকানা প্রকাশ করেছে।

নজরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৮টি ছিনতাই মামলা আছে। যেগুলো আদালতে বিচারাধীন। অপর দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে বলেও জানিয়েছেন ওসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...