বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কবিরাজের চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার নারী, আটক-১

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকায় কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ধর্ষণের অভিযোগে আব্দুর রহিম (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বটতলী হলুদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মোঃ আব্দুর রহিম ওই এলাকার হারুন মেম্বারের বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে।

তথ্য সূত্রে জানা যায়, ভিকটিম নারী অসুস্থ থাকায় কবিরাজি চিকিৎসার জন্য অভিযুক্ত আব্দুর রহিমের মাধ্যমে গত শুক্রবার শহরের তুলাতলী এলাকার উত্তম কবিরাজের কাছে যান।

এর কয়েকদিন পর রাত ১১টায় আবারো কবিরাজি চিকিৎসার জন্য অভিযুক্ত আব্দুর রহিমের ডাকে সাড়া দিয়ে ভিকটিমের ননদ ও ভিকটিম আনোয়ারা উপজেলার বটতলী হলুদিয়া পাড়াস্থ চিতাখলায় যান। সেখান থেকে আব্দুর রহিম তাদের এক ব্রিক ফিন্ডের দক্ষিণ পূর্ব পাশে সেচ পাম্পে নিয়ে গিয়ে রাত তিনটার দিকে আব্দুর রহিমসহ আগে থেকে উৎপেতে থাকা ৫ জন মিলে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে বলে জানা যায়।

ঘটনার পরপরই ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বটতলী হলুদিয়া গ্রামে অভিযান চালিয়ে এই ঘটনার প্রধান অভিযুক্ত আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

ভিকটিম ছদ্মনাম রহিমা (২৭) লক্ষীপুর কমল নগর থানার বাসিন্দা। সে বর্তমানে চট্টগ্রাম নগরীর বায়েজিদ শেরশাহ এলাকার ভাড়া বাসায় বসবাস করেন। তার স্বামী সাগরে মাছ ধরার কাজ করেন। ভিকটিমের ননদ
মইজ্জারটেক এলাকায় ভাড়া থাকেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর জানান, ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ প্রধান আসামী আব্দুর রহিমকে গ্রেফতার করেছে। আইন অনুযায়ী তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা যেমন হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা ঠিক তেমনই।...