মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিপদসীমার উপরে পানি

ভয়াবহ বন্যার কবলে সিলেটে , ২ জনের মৃত্যু

চট্টগ্রাম নিউজ ডেস্ক

সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদনদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি রয়েছেন জেলার অন্তত ১২ লাখ মানুষ। এদিকে কানাইঘাট উপজেলায় বন্যার পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সিলেটে বিভিন্ন উপজেলায় থেমে থেমে বৃষ্টি হয়।

নিহতরা হলেন- উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নক্তিপাড়া গ্রামের ফয়জুর রহমানের পুত্র ব্যবসায়ী হাবিবুর রহমানের (৫০) ও দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের উত্তর বাণীগ্রামের (ছত্রপুর) ছইফ উল্লাহর পুত্র আব্দুল্লাহ (৩৫)। হাবিব গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ বাজারের পাশে সুরমা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। বৃহস্পতিবার সুরমা নদীর খুলুরমাটি নামক স্থানে তার লাশ পাওয়া যায়। আর আব্দুল্লাহ বুধবার উপজেলার ছত্রপুর গ্রামের একটি বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। স্থানীয় পেকু বিলে তার লাশ পাওয়া যায়।

জেলার ১৩ উপজেলার অন্তত ৭৫টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। নগরের পানিবন্দি মানুষ খাবার, বিশুদ্ধ পানি ও শৌচাগার সংকটে বাসা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বন্যা কবলিত এলাকাসমূহে দুর্ভোগ চরম আকার ধারণ করছে। বন্যার্তদের জন্য সরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় এখন পর্যন্ত ১৪৯ মেট্রিক টন চাল, নগদ ৫ লাখ ৩৪ হাজার টাকা ও ২০ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ২৭৪টি আশ্রয় ও ২২০টি গবাদি পশুর জন্য পৃথক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রয়োজনীয় ঔষধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি বেসরকারি উদ্যোগে বন্যাদুর্গত মানুষের জন্য সহযোগিতা অব্যাহত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সিলেট জানিয়েছে, উজানের ঢল কিছুটা কমেছে। বৃহস্পতিবার সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ১২ সেন্টিমিটার পানি কমেছে। এখনও বিপদসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সিলেট পয়েন্টে এখনও পানি কমেনি। বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপরে রয়েছে। কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে বিপদসীমার ১৭৫ সেন্টিমিটার ও শেওলা পয়েন্টে ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, আজ সিলেটে বজ্রসহ প্রবল বৃষ্টি হয়েছে। আগামী ২১ ও ২২ মে পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টি হবে। ২৩, ২৪, ২৫ তারিখ বৃষ্টি কমতে পারে। সিলেট ও ভারতের মেঘালয়-আসাম-ত্রিপুরা রাজ্যে বৃষ্টি কমলে সিলেটে বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হতে পারে।

সূত্র:বাসস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রেইস অনলাইন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MOU) স্বাক্ষরিত হয়েছে। পার্কভিউ...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...