শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মীদের কর্মবিরতি

চট্টগ্রাম নিউজ ডটকম

গত পাঁচ-ছয় মাস ধরে কাজ করার লাইসেন্স নবায়ন না করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট কর্মীরা।

বুধবার (১৮ মে) চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে কয়েক শ’ সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মী অবস্থান নিয়েছেন।

কর্মীদের দাবি, যে লাইসেন্স দিয়ে তারা কাজ করছেন তা গত পাঁচ-ছয় মাস ধরে কাস্টমস কর্তৃপক্ষ নবায়ন করছে না। এ কারণে কয়েক শ’ সিঅ্যান্ডএফ এজেন্টস কাজ করতে পারছে না।

ফলে একদিকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে রাজস্ব আদায়ের যে পুরো প্রক্রিয়া সেটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করছেন তারা।

চট্টগ্রামে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, লাইসেন্সের নিয়মের অপব্যাখ্যা করে আমাদের সিঅ্যান্ডএফ ভাই ও তাদের প্রতিষ্ঠানের হাজার কর্মচারীর কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে আমাদের এ কর্মবিরতি।

পাশাপাশি এ লাইসেন্সগুলো নবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি চালিয়ে যাব। লাইসেন্স নবায়ন হবে কি হবে না এটা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কোনো বিষয় নেই। এটা দিয়ে রাজস্ব বাড়বেও না, কমবেও না। শুধুমাত্র লাইসেন্স নবায়নকারী কর্তৃপক্ষের প্রতিহিংসার শিকার হচ্ছি আমরা।

তিনি বলেন, আজকে কাস্টমস হাউসে সীমাহীন দুর্নীতি। এখানে প্রতিটা সেকশনে হয়রানি। এখানে যে পরিমাণ লোকবল থাকার কথা সেটা তো হচ্ছে না। সেদিকে দৃষ্টি না দিয়ে আমাদের ভাইদের লাইসেন্স নবায়ন সংক্রান্ত নিয়মের অপব্যাখ্যা করছেন তারা।

এ লাইসেন্সিং রুলের আওতায় আগের কর্তৃপক্ষ এ লাইসেন্সগুলোর অনুমোদন দিয়ে গেছেন। যারা এগুলোর অনুমোদন দিয়ে গেছেন তারা সকলেই আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তারমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান সদস্য মাসুদ সাদিকও রয়েছেন।

বর্তমান লাইসেন্সিং কর্তৃপক্ষ এমন আচরণ করছেন যেন আগের কর্তৃপক্ষ লেখাপড়া জানে না, শুধু তারাই জানেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...