শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সামনে আরও খারাপ সময় আসছে: শ্রীলংকার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। মাহিন্দা রাজাপাকসে বাধ্য হয়ে ক্ষমতা ছাড়ার পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিক্রমাসিংহে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির জনগণকে কোনো আশার কথা শোনাতে পারেননি বিক্রমাসিংহে। তিনি জানিয়েছেন, শ্রীলংকায় আর মাত্র একদিনের পেট্রোল আছে।

নতুন প্রধানমন্ত্রী আরও বলেছেন, তিনি সত্য লুকাবেন না। সামনে শ্রীলংকার জনগণের জন্য আরও খারাপ সময় অপেক্ষা করছে।

এ ব্যাপারে নতুন প্রধানমন্ত্রী বলেন, আমাদের পেট্রোল শেষ হয়ে গেছে। এ মুহূর্তে আমাদের মাত্র একদিনের পেট্রোল মজুদ আছে।

তিনি আরও জানিয়েছেন, ডলারের অভাবে পেট্রোল নিতেও পারছেন না। তিনটি জাহাজ শ্রীলংকার উপকুলে দাঁড়িয়ে আছে। ডলার পেলে সেগুলো পেট্রোল দেবে। কিন্তু ডলার না থাকায় সেগুলো খালাস করতে পারছেন না।

সামনে আরও খারাপ সময় আসছে সে বিষয়টি উল্লেখ করে বিক্রমাসিংহে বলেছেন, আমাদের জীবনে সামনের কয়েকটি মাস হবে সবচেয়ে খারাপ। আমার সত্য লুকানোর কোনো ইচ্ছা নেই এবং জনগণের সঙ্গে মিথ্যা বলার কোনো ইচ্ছা নেই।

তবে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা সামনের কয়েকটি মাস ধৈর্য্য ধরে অপেক্ষা করুন।

শ্রীলংকার প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন দেশটির ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনও দিতে পারছে না সরকার। আর এখন তাদের বেতন দিতে শেষ উপায় হিসেবে টাকা ছাপানোর অনুমোদন দিয়েছেন তিনি।

আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে, আমি টাকা ছাপানোর অনুমতি দিতে বাধ্য হয়েছি সরকারি চাকরিজীবীদের বেতন দিতে এবং প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পরিশোধ করতে। বলেন বিক্রমাসিংহে।

এদিকে ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করার পর বর্তমানে সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দা চলছে শ্রীলংকায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...